৬ মে ২০২৬

১ মে দেশে ফিরবে পারভেজ মোশাররফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১ মে দেশে ফিরবে পারভেজ মোশাররফ

বিদেশ ডেস্ক : পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ আগামী ১ মে দেশে ফিরতে পারেন।

শনিবার এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী সালমান সাফদার। জেনারেল মুশাররফের বিরুদ্ধে বিশেষ আদালতে দেশদ্রোহিতার বিচার চলছে।

ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সালমান সাফদার বলেন, জেনারেল মুশাররফের স্বাস্থ্যের অবস্থা অবনতিশীল হলেও তিনি দেশে ফেরার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। আদালত এরইমধ্যে তাকে আগামী ২ মে সশরীরে উপস্থিত হতে বলেছে।

২০১৬ সাল থেকে আদালত তাকে হাজির হওয়ার জন্য তলব করলেও তিনি এ পর্যন্ত আদালতে হাজির হন নি। তিনি এক ধরনের দুরারোগ্য ব্যধিতে ভুগছেন বলে তার আইনজীবী জানান। সাফদার জানান, জেনারেল মুশাররফের ব্যক্তিগত চিকিৎসকের মতামত এ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তার পরিবার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে। জেনারেল পারভেজ মুশাররফ ২০১৬ সালে জামিন নিয়ে বিদেশে চিকিৎসার জন্য গেছেন কিন্তু তারপর আর ফিরে আসেন নি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি