১ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়লো ৩০ টাকা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দিনের ব্যবধানে কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। নাগালে আসেনি সবজির দর। নতুন করে বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির মূল্যও। মাছ-মাংসসহ অধিকাংশ নিত্যপণ্যের বাজারে নেই স্বস্তি। প্রায় তিন যুগ ধরে রাজধানীর শান্তিনগর বাজারে সবজি বিক্রি করেন মোহাম্মদ সেফায়েতুল্লাহ শওকত। ভরা মৌসুমে সবজির এমন চড়া দাম তিনি দেখেননি আগে ৷
সবজি বিক্রেতা শওকত বলেন, এ মৌসুমে সবজির দাম বেশি। প্রায়শই ক্রেতাদের সঙ্গে আমাদের দর কষাকষি করতে হয়। তারা বলেন, এত মূল্য কেন? তাদের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। আমরা বলি, কি করবো আমরা।
এখানেই তিন যুগের বেশি সময় ধরে মাছের ব্যবসা জামাল হোসেনের। তিনি জানালেন, মাছের বাজারে খুব একটা পদচারণা নেই গরিব মানুষদের। মধ্যবিত্তরাও প্রায় দ্বিগুণ কমিয়েছেন কেনাকাটা। মাছ ব্যবসায়ী জামাল বলেন, মাছ গরিবের জন্য হারাম। যারা ৩০ হাজার টাকা বেতনের চাকরি করেন, তারাও ঠিকমতো কিনতে পারছেন না। তারা বলেন, ঘর ভাড়া দেবো, বাচ্চার স্কুলের বেতন দেবো না মাস্টারের পারিশ্রমিক দেবো? ফলে মাছ খেতে পারেন না চাকরিজীবীরা।
বাজার ঘুরে দেখা যায়, দু-একটি বাদে বেশিরভাগ সবজির দাম ৭০ টাকার ঘরে। আলুর দর কিছুটা কমলেও দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা পর্যন্ত। এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আগের দিন (বৃহস্পতিবার ) যা ছিল ৯০ টাকা। সবমিলিয়ে এক সপ্তাহের ব্যবধানে মসলাজাতীয় পণ্যটির দর বৃদ্ধি পেয়েছে ৪০ টাকা। গত সপ্তাহে কেজি ছিল ৭০ টাকার মধ্যে।
অন্যদিকে, ২০ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির মূল্যও। বাড়তি মাছ- মাংসের দামও। এক বিক্রেতা বলেন, সবকিছুর দর ঊর্ধ্বমুখী। এতে আমার বিক্রি কমেছে। ফলে আমিও বেচার জন্য পণ্য কিনতে পারবো না। কারণ, সেখানেও দর বেশি। এক ক্রেতা বলেন, সব আগে বাজার ব্যবস্থাপনা ঠিক করতে হবে। যাতে ভোক্তা ও উৎপাদন পর্যায়ে একটা সামঞ্জস্য থাকে। তাহলে জনগণের সমস্যা হবে না।
বাড়তি দামের পেছনে বাজার ব্যবস্থাপনার দুর্বলতাকে দূষছেন ক্রেতারা। তাদের দাবি, দর নিয়ন্ত্রণে তাদারকি না বাড়ালে আরও দুর্বিসহ হয়ে উঠবে টিকে থাকা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি