৪ মে ২০২৬

১ আগস্ট থেকে সারিকা ৬ মাসের জন্য নিষিদ্ধ !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
১ আগস্ট থেকে সারিকা ৬ মাসের জন্য নিষিদ্ধ !

বিনোদন অনলাইন: টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ 'অশিল্পী সুলভ আচরণের' জন্য মডেল অভিনেত্রী সারিকাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে।

গত ২৮ জুলাই সংঠগঠনটির কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারিকাকে নিষিদ্ধ কার্যকর শুরু হয়েছে গত ১ আগস্ট থেকে। গত ২১ মার্চ নাটকের শুটিংয়ে নেপাল যাওয়ার কথা ছিল অভিনেত্রী সারিকার। সে অনুযায়ী সারিকা সিডিউল দিয়েছিলেন। অগ্রিম পারিশ্রমিক ৫০ হাজার টাকা, রিটার্ন টিকেট ও নাটকের চিত্রনাট্য দেওয়া হয়েছিল তাকে।

আগেরদিন ২০ মার্চ সারিকার সাথে শুটিং ইউনিট যোগাযোগ করলে তিনি জানান, সময়মতো বিমানবন্দর পৌঁছবেন। যথারীতি ২১ মার্চ শুটিং ইউনিট নেপালে রওনা দেওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর গেলে সারিকাকে পাওয়া যায়নি। তখন যোগাযোগ করলে সারিকার মোবাইল বন্ধ পাওয়া যায়। সারিকা ছাড়াই শুটিং ইউনিট নেপাল পৌঁছায়। কিন্তু তিনি না থাকায় তাকে নিয়ে পরিকল্পনা করা নাটকগুলো নির্মাণ করা সম্ভব হয়নি। ফলে প্রযোজক আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন। নাটকগুলো নির্মাণের কথা ছিল নির্মাতা দীপু হাজরা ও আসাদুজ্জামান আসাদের৷ পরে নেপাল থেকে ফিরে প্রযোজক বোরহান খান টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশনে সারিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশন এবং অ্যাক্টর ইকুইটি নানাভাবে সারিকার সাথে যোগাযোগ করলেও কোনো সদোত্তর পায়নি। বাধ্য হয়ে সারিকাকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশন।

সংগঠনটি থেকে পরিস্কারভাবে লিখিত আকারে জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করে সারিকাকে নিয়ে নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনসহ এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। সারিকার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি